• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘নির্বাচিত প্রবন্ধ’ পড়ার আহ্বান ছাত্রলীগ সভাপতির

সিসি নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটি পড়তে ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধানমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলোও সংগ্রহ করার পরামর্শ দেন তিনি।
গত দুইদিন আগামী প্রকাশনীতে বসে ছাত্রলীগ সভাপতি নিজের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে নেতাকর্মীদের বইটি উপহার দিচ্ছেন। এছাড়া সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ পাঠকদের অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বইমেলা থেকে কিনছেন বইটি।
সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার লেখা ১৩টি প্রবন্ধ স্থান পেয়েছে এই বইয়ে। প্রকাশের পরপরই বইটি সংগ্রহ করে পড়েছি আমি। একজন পাঠক হিসেবে আমার অভিমত- বিভিন্ন সময়ে লেখা প্রধানমন্ত্রীর এই প্রবন্ধগুলোতে দেশের রাজনৈতিক পথপরিক্রমা সম্পর্কে একজন রাজনীতিবিদের প্রত্যক্ষ পর্যবেক্ষণ ফুটে উঠেছে। দেশের প্রতিটি নাগরিকের এই বইটি পড়া উচিত।
আগামী প্রকাশনী থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটির দাম ধরা হয়েছে ৩৫০ টাকা। বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ