• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পার্বতীপুরে ব্রীজের বাইপাস সড়ক ভেঙ্গে পড়ায় ভোগান্তিতে মানুষ

সিসি নিউজ:  দিনাজপুরের পার্বতীপুরে নির্মানাধীন তিলাই নদীর ব্রীজের বাইপাস সড়ক ভেঙ্গে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীসহ হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার দুপুরে নির্মানাধীন ব্রীজের মাটি দিয়ে তৈরী বাইপাস সড়কটি পানির স্রোতে ভেসে যায়। এতে বন্ধ হয়ে যায় যান-বহন ও জন চলাচল । চরম ভোগান্তিতে পড়ে প্রায় ৫০ গ্রামের মানুষ। সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারের চরম উদাসিনতার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
পার্বতীপুর উপজেলার পৌরসভা এলাকার রিয়াজনগরের তিলাই নদীর উপরের পুরাতন ব্রীজটি ভেঙ্গে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নতুন ব্রীজ নির্মানের জন্য মাস খানেক আগে কাজ শুরু করে পার্বতীপুর এলজিইডি। জনসাধারনের চলাচলের জন্য ব্রীজের উত্তর পাশ দিয়ে দায় সারা ভাবে মাটি ফেলে নদীর ভিতর দিয়ে তৈরী করে বাইপাস সড়ক। নির্মানের কয়েকদিন পরেই নদীর পানির স্রোতে বাইপাস সড়কটি ভেসে গেলে চরম ভোগান্তিতে পড়ে এলাকার হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার বিকেলে নির্মানাধীন তিলাই নদীর ব্রীজ এলাকায় গিয়ে দেখা যায় মানুষের চরম ভোগান্তি। বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রী ও মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পানির মধ্যে নদী পারাপার হচ্ছে। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন যে, সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারের চরম উদাসিনতার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাহেনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ