• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে ফারইষ্টের ব্যবসায় উন্নয়ন সভা ও পিকনিক অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র উদ্যোগে ব্যবসায় উন্নয়ন সভা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) জাতীয় উদ্যান রামসাগরে কোম্পানীর দিনাজপুর জোনাল অফিসের উদ্যোগে ব্যবসায় উন্নয়ন সভা ও পিকনিক অনুষ্ঠিত হয়। বাদ জুমা দুপুরের খাবারের পর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর জেভিপি ও দিনাজপুর জোন ইনচার্জ হাফেজ মো. রমজান আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কোম্পানীর সিনিয়র ইক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব মো. আবু আহমদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন। কোম্পানীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর (বিসি) মো. আব্দুল হাফেজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর বিসি ও খানসামা অফিস ইনচার্জ মো. আবু সাঈদ, বিসি ও বিরামপুর অফিস ইনচার্জ মো. আনোয়ার হোসেন, বিসি মো. মাহবুবুর রহমান, বিসি ও রাণীরবন্দর অফিসার ইনচার্জ মো. আবু হানিফ, সদরের বিসি মো. ইয়াকুব আলী, বিসি ও আমবাড়ী অফিস ইনচার্জ মো. মনিরুল ইসলাম, বিবি ও ফুলবাড়ী অফিস ইনচার্জ মো. তাজ উদ্দীন, বিসি ও চিরিরবন্দর অফিস ইনচার্জ মো. নবীউল ইসলাম, সদরের বিসি মো. সাইদুর রহমান, সদরের বিসি মো. রবিউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে দিনাজপুর জোনের বিসি ও বিএমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক কোম্পানীর এসইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব মো. আবু আহমদ রানা কোম্পানীর ব্যবসা বৃদ্ধি করতে ও দিনাজপুর অফিসকে প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য সকল কর্মকর্তা ও কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ