• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি স্থগিত

সিসি নিউজ: চাঁদা না দেয়ায় দোকান ভাংচুরের ঘটনায় আজ শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পার্কমোড় দোকান মালিক সমিতি ও স্থানীয়দের ফের সংঘর্ষ চলছে। রাত পৌনে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত  সংঘর্ষে কয়েকটি দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধকারীরা। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ৪ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রংপুরে সংঘর্ষের এই খবর ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে পৌছালে তাৎক্ষণিক সিদ্ধান্তে স্থগিত করা হয় ছাত্রলীগের রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার কমিটি।

একটি সূত্র মতে, শনিবার সকাল ৯ টার দিকে চাঁদা না দেয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড়ের লিফা ফাস্টফুড এন্ড কনফেকশনারি ভাংচুর করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা। এতে প্রায় ৫-৭ লাখ টাকার মালামাল ক্ষতি ও ক্যাশ থেকে নগদ ২৫ হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ করেন কনফেকশনারির মালিক মাজেদুল ইসলাম লাভলু। তবে এ ঘটনার সত্যতা জানতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিথিলের সাথে (০১৭৩৭৭৭১৯১৯) বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠো ফোন বন্ধ থাকায় তার মতামত জানা যায়নি।

এদিকে হামলার পরপরই বন্ধ করে রাস্তা অবরোধ করে পার্কমোড় দোকান মালিক সমিতি। অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে পুলিশের দেয়া এমন নিশ্চয়তায় তারা অবরোধ তুলে নেয়।

বিকালে বিশ্ববিদ্যালয়ের পার্কের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ব্যবসায়ীরা। ওই সমাবেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা করে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা জানান, তাদের বক্তব্য চলাকালে বিকাল সাড়ে পাঁচটার দিকে হামলায় হয়। তবে শিক্ষার্থীরা জানান, ওই সমাবেশ থেকে ব্যবসায়ীদের সাথে স্থানীয়রা জোট বেঁধে ছাত্রদের উপর হামলা করলে সংঘর্ষ বাঁধে। এতে তাদের ৪ ছাত্র আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ