সিসি নিউজ: সৈয়দপুরে রুপসী বাংলা পার্ক থেকে রোববার দুপুরে আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক যুগলকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম এই রায় দেন।
সৈয়দপুর-পার্বতীপুর সড়কে অবস্থিত রুপসী বাংলা রেষ্টুরেন্টে অনৈতিক কর্মকান্ডের সময় প্রেমিক যুগলকে আটক করে পুলিশ। আটক প্রেমিক যগল হচ্ছে উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নের কদমতলীর কুমুদ চন্দ্র রায়ের ছেলে ধীমান চন্দ্র রায় (২৫) ও দিনাজপুরের বীরগঞ্জের জুয়েল চন্দ্র রায়ের মেয়ে শেফালী রানী (২০)। এরা উভয়ে পূর্ব পরিচিত এবং কলেজের ছাত্র-ছাত্রী বলে পুলিশ জানিয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করে আদালতের বিচারক ওই কারাদন্ড প্রদান করেন।