• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

সিসি নিউজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ২৮টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৫ মার্চ) বিকেল ৫টায় ফলাফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারা দেশে ১৮২ টি কেন্দ্রে ৪৭২ টি কলেজের সর্বমোট ১,৬৮,৫৮৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১,৬৬,০৭৭ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার শতকরা ৯৬ দশমিক ৭২ ভাগ।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu hp3 Reg no (শেষের ৭টি ডিজিট) টাইপ করে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে। ফিরতি এসএমএস এ ফলাফল জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ