• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

তিনদিনের সফরে জাকার্তায় প্রধানমন্ত্রী

সিসি নিউজ: ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘লিডারস সামিটে’ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন।
সোমবার বিকেলে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় হালিম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছেন। এ সময় সেদেশের নারী ক্ষমতায় ও শিশু সুরক্ষা মন্ত্রী ইয়োহানা সুসানা ইয়েমবিস এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
 এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকাল জাকার্তার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জাকার্তার হালিম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চিফ হুইপ আসম ফিরোজ, তিন বাহিনী প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তারিা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত হয়েছে।  সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ