দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরে অপহরণকারীসহ অপহৃতা ভিকটিমকে উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
চিরিরবন্দর থানা সুত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের চকসুদাম এলাকার আব্দুল মালেক উদ্দিন শিকদারের স্কুলপড়–য়া ১৪ বছরের কন্যাকে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাড়ী ফেরার সময় প্রাইভেট থেকে একই এলাকার জয়নাল হোসেনের ছেলে মোতালেব হোসেন (৩৫) অপহরণ করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে আদালতে মামলা করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা চিরিরবন্দর থানার এস আই মমিনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে মামলার নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রোববার মুড়াপাড়া বাজার নামক স্থান হতে অপহরণকারীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে চিরিরবন্দর থানায় নিয়ে আসেন। অপহৃতার বয়স নিরুপনের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে।