• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ডা. ইকবালের স্ত্রী-সন্তান কারাগারে

সিসি নিউজ: জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন। ওই চারজন হলেন- ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল।
বুধবার আসামিরা আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৮ সালের ১১ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওই চারজনের তিন বছরের কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত।
পরবর্তী সময়ে তারা ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।
অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে আরেক মামলায় ২০০৮ সালে এইচ বি এম ইকবালকে ১০ বছর, অসত্য সম্পদ বিবরণী দাখিলের কারণে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন বিশেষ জজ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ