• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

প্রিজন ভ্যানে হামলার ঘটনায় আরেকজন গ্রেফতার

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মুফতি হান্নান ও তার সহযোগিদেরকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার মোস্তফা কামালেরে এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

তার নাম মিনহাজুল ইসলাম। মিনহাজুল নরসিংদীর মনোহরদী থানার কাঁচিঘাটা  এলাকার রতন মিয়ার ছেলে। তাকে স্থানীয় জামিয়া কাসেমিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদী সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে স্থানীয় জামিয়া কাসেমিয়া মাদ্রাসা থেকে মোস্তফা কামালের সহযোগি মিনহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।

গত সোমবার টঙ্গীতে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় জঙ্গি মোস্তফা কামালকে আটক করা হয়। এ ঘটনায় ওই রাতেই টঙ্গী মডেল থানায় আটক মোস্তফা কামালসহ আরো অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা হয়। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার বিকেলে আদালতে তোলা হয়। আদালত আবেদনের  প্রেক্ষিতে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন । পরে এ ঘটনায় জড়িত থাকার দায়ে মিনহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ