নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গার
এস,আই উচ্চ বিদ্যালয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নলডাঙ্গা থানা তদন্ত কর্মকতা নিয়ামুল আলম। মাধনগর এস,আই উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু জাহিদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার, ২নং মাধনগর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন দেওয়ান। এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য বাবর আলী বাচ্চু, খাইরুল ইসলাম, গিয়াস আরিন্দা, এবাদুল হোসেন,মান্মান ইসলামসহ প্রমুখ। সমাবেশে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা করা হয় এবং এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। বাচ্চারা যেন নিয়মিত স্কুলে আসে এবং পড়াশোনা করে সেদিকে অবিভাবকদের খেয়াল রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম বলেন, সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি মা-বাবাকে এগিয়ে আসতে হবে।