• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

বিয়ের প্রলোভন দিয়ে মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ

ময়মনসিংহ: ময়মনসিংহে বিয়ের আশ্বাসে এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নান্দাইলের এ ঘটনায় মঙ্গলবার ওই মাদরাসাছাত্রী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াপাড়া গ্রামের মো. আবদুল হাইয়ের ছেলে দাখিল পরীক্ষার্থী দ্বীন ইসলাম বিয়ের প্রলোভনে ওই ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করে। ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে দ্বীন ইসলাম বিষয়টি অস্বীকার করে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান জানান, ওই ছাত্রীকে মেডিকেল টেস্ট করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ