• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সাভারে পৃথকস্থান থেকে ৩ লাশ উদ্ধার

সিসি ডেস্ক: সাভারে আমির হোসেন (৫২) নামে একটি বাড়ির এক নিরাপত্তাকর্মী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। শুক্রবার ভোর রাতে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন এলাকায় রাশিয়া প্রবাসী শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আমির হোসেন প্রায় তিন বছর ধরে শাহ আলমের বাড়িতে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে আসছিলেন। ছয় তলা ওই বাড়ির নিচ তলায় একটি কক্ষে তিনি একাই থাকতেন। পরে ভোর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। এসময় ওই বাড়ির মূল গেটের ও তার ঘরের দরজা খোলা ছিল। পরে সকালে ওই বাড়ির অন্য ভাড়াটিয়া তার ঝুলন্ত লাশ দেখে সাভার মডেল থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ওই নিরাপত্তাকর্মী ভোলা জেলার সদর থানার চরপাংশাই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

অন্যদিকে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনি এলাকায় অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। ওই নারীর পরনে একটি প্যান্ট ও গেঞ্জি ছিল।

এদিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বলিভদ্র এলাকার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় তিনটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ