• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

পাঁচবিবিতে দূর্নীতি প্রতিরোধের মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: দেশটাকে দূর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ছাত্র, শিক্ষক, অবিভাবক ও সুধীজনদের নিয়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করে উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি। শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত পাঁচবিবি পৌর সভা থেকে শুরু করে মহিলা কলেজ পর্যন্ত ৪ কিমি ব্যাপী এ মানব বন্ধনে অংশ নেয় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সামছুল আলম দুদু। অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির ডেপুটি ড্রাইরেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, জেলা সাবেক প্রতিরোধ কমিটির সভাপতি ওয়াজেদ হোসেন, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেদ্দেওস রাইট, দৌলতন নাহার দোলন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পাঁচবিবি দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই মাষ্টারসহ অনেকে।
মানব বন্ধন শুরুর পৃর্বে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে উপস্থিত সকলে এক সাথে শপথ বাক্য পাঠ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ