ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে আকতার হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১০মার্চ) ভোর রাতে কালিগঞ্জ উপজেলার বারোবাজার রেল-লাইনের পাশ থেকে তাকে করা হয়। আটক আকতার হোসেন ওই উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইছাহক আলীর ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বারোবাজার রেল-লাইনের পাশে নাশকতা কর্মকান্ড চালানোর জন্য আকতার হোসেন ওই এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আকতার হোসেনকে আটক করে। সে ওই এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাসীমুলক কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ।
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জন গ্রেফতার
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ছয় উপজেলা থেকে দুই জামায়াত কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯মার্চ) রাত থেকে শুক্রবার (১০ মার্চ) সকাল পর্ষন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, ঝিনাইদহ সদর থানায় ১৫ জন, হরিনাকুন্ডু থানায় ৬ জন, শৈলকুপায় থানায় ৮ জন, কলিগঞ্জ থানায় ১৫ জন, কোটচাঁদপুর থানায় এক জামায়াত কর্মীসহ ৫ জন, মহেশপুর থানায় এক জামায়াত কর্মীসহ ১৫ জন ও গোয়েন্দা পুলিশ আটক করেছে ২ জনকে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে রাতে ছয় উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী
“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডল, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার প্রতি সকলকে আহ্বান জানান।