• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

সৈয়দপুরে মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন মা

সিসি নিউজ: সৈয়দপুরে মাদকাসক্ত পুত্রের আচরনে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিলেন মা। আরমান (২৮) নামে হেরোইনে আসক্ত ওই যুবক শহরের ইসলামবাগ এলাকার আনসার আলীর পুত্র। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে নিজ বাড়ী থেকে আটক করে।

পুলিশ জানায়, মাদকাসক্ত আরমানের মা স্বশরীরে থানায় এসে পুলিশকে জানান, পুত্র আরমানের অত্যাচারে তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে। তার নির্যাতনের শিকার পরিবারের সকলেই। মাদক কেনার টাকা দিতে না চাইলে সে বাসায় অস্বাভাবিক আচরণ করে। এতে সমাজে তাদের সুনাম ক্ষুন্ন হয়েছে। পুলিশ এমন অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার মাদকাসক্ত আরমানকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের বিচারক আবু সালেহ মো: মূসা জঙ্গি তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ