• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চাঁদপুর গভ: টেকনিক্যাল স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন

শরীফুল ইসলাম, চাঁদপুর: প্রাণের-টানে বন্ধুত্বের আহ্বানে এ শ্লোগান নিয়ে চাঁদপুর গভ: টেকনিক্যাল হাই স্কুলের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ব্যাপক আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায়  বৈরি আবহাওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়িসহ সুসজ্জিত হয়ে বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর দিনব্যাপী পর্যায়ক্রমে শুরু হয় আলোচনা সভা, সাবেক শিক্ষক-কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান সূবর্ণ জয়ন্তীর ফলক উন্মোচন, কেক কাটা, বৃক্ষ রোপন, প্রত্যেক ব্যাচের পক্ষে বেলুন উড়ানো, ফটোসেশন, বৈকালিক পিঠা ও চা চক্র, বর্ণিল আতশবাজি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দুপুরে বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাড. ইকবাল-বিন-বাশারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান পাটওয়ারী জহিরউল্লাহ, প্রকৌশলী আনোয়ার হোসেন চৌধুরী, মাহমুদ হাসান খান, আবদুল ওয়াছেদ শাহিন, আবুল হাশেম, আনিছুর রহমান পবন, লে. কর্নেল মেহেদী হাসান, ব্রিগেডিয়ার জেনারেল শামছুর রহমান, এএসপি জসিম উদ্দিন, উপ-সচিব মাসুম পাটওয়ারী, শেখ মনির হোসেন বাবুল, আবু নাসের বাচ্চু পাটওয়ারী প্রমুখ।
শুক্রবার প্রায় ৯শ’ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশ গ্রহন করে। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যসহ প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশ নেয়। গত তিনমাস যাবত অনুষ্ঠান সফল করতে চাঁদপুর ও ঢাকায়  বেশ ক’টি প্রস্তুুতি সভা করা হয়। বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেলে আমন্ত্রিত অতিথিদের জন্যে প্রায় ২হাজার আসন বসানো হয়। এ অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় সাবেক শিক্ষার্থীরাই অনুষ্ঠানের মূল অতিথি ও আকর্ষণ। ফকির শাহাবুদ্দিন, বাদশা বুলবুলসহ বেশ ক’জন ক্লোজআপ সেরা তারকা শিল্পী সুরের মুর্ছনায় ঝড় তুলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে।
অনুষ্ঠানকে সফল করতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি, উদ্যাপন কমিটি, সমন্বয় কমিটি,  রেজিস্ট্রেশন উপকমিটি, খাদ্য উপকমিটি, র‌্যালী উপকমিটি, আইন শৃঙ্খলা উপকমিটি, মাঠ মঞ্চ উপকমিটি, স্মরণিকা উপকমিটি, অভ্যর্থনা উপকমিটি, চিকিৎসা উপ-কমিটিসহ বেশ ক’টি কমিটি করা হয়। ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘পিদিম’ নামে একটি আকর্ষণীয় স্মরণিকা ও চাঁদপুরের বিভিন্ন দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা গয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার জন্যে পুরো এলাকায়  বেশ ক’টি সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়।
এ উৎসবকে ঘিরে বিদ্যালয় ও তার আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। বিদ্যালয়ের ৫০ বছরের ইতিহাসে প্রথম বারের মত পুনর্মিলনীতে সাবেক শিক্ষার্থীরা খুঁজে পায় তাদের প্রিয় বন্ধুদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ