• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |

দিনাজপুর পৌর মেয়রের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ প্রমানিত হয়নি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দূর্ণীতির সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে। দূর্ণীতি দমন কমিশন অনুসন্ধান শেষে দূর্ণীতি পৌর মেয়রের বিরুদ্ধে দূর্ণীতির কোন অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে দিয়েছেন কমিশন।
দূর্ণীতি দমন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং-দুদক/দর/০৭/২০১৬/দিনাজপুর/(অনুঃ ও তদন্ত-১)/) জানানো হয়, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পৌরবিধি লঙ্ঘন করে জনবল নিয়োগ, হাটবাজার ইজারা, আয় ব্যয়ের হিসাব না দেয়া ও বিনা টেন্ডারে পরিচিত ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের উন্নয়ন কাজ করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দূর্ণীতির কোন অভিযোগ অনুসন্ধানে প্রমানিত হয়নি।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০১৫ সালে দূর্ণীতিদমন কমিশনে অভিযোগ করা হয়। ওই  অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরজ কুমার তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করেন। পৌর নির্বাচনের পূর্বে ২০১৫ সালে ২৭ নভেম্বর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেই আলোকে দূর্ণীতি দমন কমিশন দূর্ণীতির অভিযোগ তদন্ত শুরু করে।
দীর্ঘদিন অনুসন্ধানে মেয়রের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় অভিযোগের পরিসমাপ্তি ঘটান দূর্ণীতি দমন কমিশন। পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌরবাসী আমার একমাত্র শক্তি উল্লেখ করে এই জানান,  অভিযোগ নয় আসুন সবাই মিলে পৌরবাসীর সেবা নিশ্চিত করি। পৌরবিধি মেনেই কাজ করা হয়েছে। ঈর্শ্বানিত হয়ে এ অভিযোগ দায়ের করা হয়েছিল। এ ব্যাপারে কারও বিরুদ্ধে কোন অভিযোগ না করে তিনি বলেন, একদিন অভিযোগকারীদের ভুল ভাংবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ