• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সালাহউদ্দীন আহত

দিনাজপুর প্রতিনিধি: স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “ইনডিপেন্ডন্ট টেলিভিশন” ও “দৈনিক কালেরকন্ঠ” এর দিনাজপুর জেলা প্রতিনিধি সালাহ উদ্দীন আহমেদ (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সাংবাদিক সালাহ উদ্দীন আহমেদ দিনাজপুর প্রেসক্লাব থেকে সংবাদ সংগ্রহের জন্য টেক্সটাইল ইনস্টিটিউটে যাওয়ার পথে দিনাজপুর জিমনেসিয়ামের নিকট পৌছঁলে বিপরিত দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি অটোরিক্সা তাঁর মোটরসাইকেলটি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় অন্য মোটরসাইকেল থাকা সাংবাদিক সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর ডান পা ও মাথায় আঘাত লেগেছে। তবে মাথার আঘাত গুরুতর। আগামী ১৪ ঘন্টা তাঁকে পর্যবেক্ষনে থাকতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে তাঁর দুর্ঘটনা খবর পেয়ে দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনসহ অন্যান্য সাংবাদিক সহকর্মীরা তাঁকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ও তাঁর খোঁজ-খবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ