• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

রাজারহাটে মুমূর্ষ শিক্ষককে বাঁচাতে এগিয়ে আসুন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের মেধাবী শিক্ষক সহ. অধ্যাপক মো. মাহফুজার রহমান সাজু গত ০১-০৩-২০১৭ ইং কলেজ থেকে কুড়িগ্রাম বাসায় ফেরার পথিমধ্যে ঠাঁটমারী বধ্যভূমি সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। বর্তমানে তিনি  সংজ্ঞাহীন অবস্থায় রাজধানী ঢাকার অভিজাত ‘এ্যাপোলো’ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার জীবন সংকটাপন্ন হওয়ায় কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসক জানিয়েছেন, প্রয়োজনীয় সু-চিকিৎসা দেয়া হলে আরোগ্যলাভের সম্ভাবনা রয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। যা তাঁর পরিবারের পক্ষে মোটেও এ ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই তাঁর পরিবার ও সহকর্মী শিক্ষকবৃন্দ দেশবাসীর নিকট দোয়া ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রার্থনা জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-সোনালী ব্যাংক রাজারহাট শাখা, কুড়িগ্রাম, সঞ্চয়ী হিসাব নং-মীর ইসমাইল হোসেন কলেজ-৫২১৪০০১০১৩০৭৫।

রাজারহাটে মাদকসহ গ্রেপ্তার-৩
কুড়িগ্রামের রাজারহাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সিংহীমারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাঁশঝাড়ে গাঁজা সেবনকালে গাঁজার ২ পুরিয়াসহ নিরোধ চন্দ্র (২৪) ও সুমন মহন্ত (২৩) কে আটক করে। গত রাত ১১টার দিকে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম আদালত পরিচালনা করে প্রত্যেকের ২০০০ টাকা করে জরিমানা আদায় করেন। এদিকে ওইদিন বিকাল ৫টার দিকে মীরেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক বিক্রিকালে এক বোতল ফেন্সিডিলসহ বিক্রেতা লালমনিরহাট সদরের কিং বিদ্যা বাগিশ এলাকার মৃত আব্দুল করিমের পুত্র আব্দুল আল মাহমুদ ওরফে মিলন (৩২) কে আটক করেছে। এ ঘটনায় গত রাতে পুলিশ বাদী হয়ে দুইজনকে আসামী করে রাজারহাট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-০৬। অপর আসামী মাজেদুল ইসলাম মিঠু (৩২) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ছাদেক নগর এলাকার নজির হোসেনের পুত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ