• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

এবার রিকশায় চড়লেন রাষ্ট্রপতি

সিসি নিউজ: কোলে এক নাতি। পেছনে নাতনি। সঙ্গে ভাগ্নে ও ভাগ্নেবউ। গত ২৭ জানুয়ারি সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এভাবেই ভ্যানে চড়তে দেখা গেছে। পিআইডি থেকে দেওয়া ওই ছবিটি সে সময় ফেসবুকের কল্যাণে ভাইরাল হয়ে যায়।

প্রধানমন্ত্রীর ভ্যানে চড়ার ওই ঘটনার প্রায় দেড় মাস পর এবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দেখা গেল রিকশায় চড়তে।

রবিবার (১২ মার্চ) রিকশায় চড়ে নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পিআইডি থেকে এ ছবিটি গণমাধ্যমকে সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি চার দিনের সফরে রবিবার নিজের জেলা কিশোরগঞ্জে যান। সফরকালে তিনি জেলার হাওরাঞ্চল মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম সফর করবেন বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ