• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

ডেমরায় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: ডেমরায় মো. আলামিন (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে ম্যাগাজিনসহ ১ টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টায় ডেমরার ডগাইর ছোট মুরগির ফার্ম এলাকা থেকে তাকে আটক করা হয়। আলামিন মাদারীপুরের সদর থানার ঝিগের হাতি গ্রামের জাহাঙ্গীর মাতাব্বরের ছেলে। বর্তমানে সে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার স্বপনের বাড়িতে ভাড়া থাকত বলে জানিয়েছে ডেমরা থানার এসআই আমিনুল।
এ বিষয়ে ডেমরা থানার ওসি এসএম কাওসার বলেন, সন্ত্রাসী আলামিনকে গোপন সংবাদের ভিত্তিতে ডগাইর ছোট মুরগির ফার্ম এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ