• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

রোল বল বিশ্বকাপ খেলায় দিনাজপুরের বর্ষা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) ছাত্রী বর্ষা আক্তার চতুর্থ রোল বল বিশ্বকাপ-২০১৭ প্রতিযোগিতায় বাংলাদেশ মহিলাদলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে। বর্ষা আক্তার বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. সমসের আলী ও শরীরচর্চা শিক্ষক মো. আকতারুল ইসলাম রাঙ্গা। বর্ষা এই গুরুত্বপূর্ণ খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে উত্তরবঙ্গ তথা দিনাজপুরবাসির মূখ উজ্জল করেছে। সে আগামী দিনে দিনাজপুরবাসি তথা দেশের জন্য আরো সুনাম বয়ে আনবে এ প্রত্যাশা  জানিয়ে তার সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করেন তারা।
উল্লেখ্য, চতুর্থ রোল বল বিশ্বকাপ-২০১৭ প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ