নীলফামারী প্রতিনিধি: স্কুল ছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগে নীলফামারীতে রণি ইসলাম (২২) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত যুবক জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে এবং একটি ভ্রাম্যমান চটপটির দোকানের কর্মচারী। সোমবার বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা ওই সাজা প্রদান করেন। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আবু সুফিয়ার জানান, শহরের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে ভ্রাম্যমান চটপটির দোকানের কর্মচারী রণি ইসলাম ছাত্রীদের চটপটি পরিবেশনের সময় নবম শ্রেণীর ওই ছাত্রীর যৌন হয়রানী ঘটায়। পরে ছাত্রী ও তার অভিভাবকের অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা বেলা আড়াইটার দিকে রণি ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ‘মনিং শিফটের ছুটির সময় ঘটনাটি ঘটলে চটপটির দোকানের কর্মচারী রণি ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।’