• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কল্যাণ করে। প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে বর্তমান সরকার। বিএনপি ক্ষমতায় আসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিন খেলতে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সৃষ্টি হয় তাদের জন্য। তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের সুযোগ-সুবিধা তৈরি করে দিচ্ছিলেন। তার সুফল মানুষ পেতে ‍শুরু করেছিল। জাতির পিতাকে হত্যার পর সব স্তব্ধ হয়ে যায়। বাংলাদেশে হত্যা-ক্যু এর রাজনীতি হয়েছে। ৭৫’র পর হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। ২১ বছর ধরে মানুষ কষ্ট করেছে।
আজ মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি লক্ষ্মীপুরে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। জনগণকে চরমভাবে ভোগান্তিতে ফেলে। আপনারা চিন্তা করেন, কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করতে পারে? তারা পুড়িয়ে মেরেছে মানুষকে।
তিনি বলেন, প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস তৈরি করা হবে। লেখাপড়ার জন্য বৃত্তি দিচ্ছি। খাদ্যের নিরাপত্তার ব্যবস্থা করছি।
তিনি বলেন, একটি ছেলে-মেয়ে যেন জঙ্গির দিকে না যায় সেদিকে আপনারা বিশেষ ভাবে সচেতন ও সজাগ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ