• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে জোড়া খুনের ঘটনায় ভুরুঙ্গামারীতে ‘পীর’ আটক

কুড়িগ্রাম: দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীরসহ জোড়া খুনের ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে পীর ইসহাক (৬০) আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি এলাকায় ইসহাক আলীকে তার বাড়ি থেকে আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আটকের পর রাতেই তাকে কুড়িগ্রাম থানায় নিয়ে আসা হয়। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুরে পাঠানো হবে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত  ৩টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি এলাকায় পীরের আস্তানা সংলগ্ন বাড়ি থেকে পীর ইসাহাক আলীকে আটক করে কুড়িগ্রাম সদর থানায় পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ