• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

সীতাকুন্ডে জঙ্গিদের বোমায় ওসি আহত

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি জঙ্গিদের বোমায় হামলায় আহত হয়েছেন। জঙ্গিরা প্রেমতলা নামক এলাকার একটি বাড়িতে অবস্থান নিয়েছে খবর পেয়ে সেখানে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জঙ্গি আস্তানাটি ঘিরে ফেললে তাদের লক্ষ্য করে বোমা ছুড়ে জঙ্গিরা। বোমবার আঘাতে ওসি মোজাম্মেল আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশে জানিয়েছে, সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদ এলাকার সুরেশ চন্দ্র ধরের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে গোপন সূত্রে খবর পায় তারা।
এরপর বুধবার বিকাল ৩টার দিকে সুরেশের বাড়ি ঘিরে ফেলে একদল পুলিশ। এরমধ্যেই একজন নারী ও একজন পুরুষ ছাড়া বাকিরা বাড়ি থেকে সরে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ