ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের আন্দোলনেই গত কয়েকদিন ধরে বেশ ভোগান্তি চলছিল নিউমার্কেট এলাকায়। এবার তাদের আন্দোলনের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার খানেক শিক্ষার্থী ও হকারদের রাস্তায় নেমে আসায় পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা।তিন পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ নিউ মার্কেট ও নীলক্ষেত মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিক দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালগামী রোগীরাও ব্যাপক দুর্ভোগে পড়ছেন।