• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

জাফলংয়ে মাটি চাপায় ২ শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটের জাফলংয়ে অবৈধভাবে গর্ত থেকে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় আরো দুই শ্রমিকের প্রাণহাণি ঘটেছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর তীরবর্তী নয়াবস্তি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এর আগে গত ৮ মার্চ জাফলংয়ে একইভাবে গর্ত করে পাথর উত্তোলন করতে গিয়ে মন্দিরবস্তি এলাকায় মাটি চাপায় আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজারের মেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নয়াবস্তি এলাকায় বোমা মেশিন দিয়ে করা একটি গর্ত থেকে পাথর উত্তোলন করতে যায় শ্রমিকরা। এ সময় উপর থেকে মাটি ধসে পড়লে ৪ শ্রমিক চাপা পড়েন। এর মধ্যে আকরাম ও লেছু মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অপর দুই শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়ে জাফলংয়ে ছুটে যান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ