পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিভৃত পল্লীতে এক কিশোরীকে ধর্ষন করেছে পার্শ্ববর্তী বাড়ির এক বিবাহিত লম্পট।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র আবু শহিদ (২২) প্রতিবেশী দিনমজুর আকরামের কন্যাকে স্কুলে যাবার পথে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঘরে আটকিয়ে রেখে ধর্ষন করে। দীর্ঘ সময় মেয়েকে স্কুল এবং বাড়িতে না পেয়ে বাবা-মা মেয়েকে খোঁজাখুজি করতে থাকে। পরে কৌশলে শহিদ তার ভাবির সহযোগিতায় মেয়েটিকে ঘর থেকে বের করে দেয়। মেয়েটি লোক লজ্জার ভয়ে কাউকে না বলে বাড়িতে না এসে স্কুলে যায়। আকরাম শহিদের বাড়ি থেকে তার মেয়েকে বের হয়ে স্কুলে যেতে দেখে আবারো আকরাম স্কুলে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটি বাড়িতে এসে তার বাবা-মাকে ঘটনাটি জানায়। বাব-মা ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য শহিদের চাচা ফারাজকে জানালে সে বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দেয়। এই ঘটনার পর রাতে শহিদ ঘটনাটি মিথ্যা বলে মেয়ের বাবা-মাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও বিভিন্ন হুমকি দেয়। শহিদের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় গ্রামবাসি সাংবাদিকসহ কারো কাছে মুখ খুলছেনা। বুধবার আবারও কিশোরীর পিতা ইউপি সদস্যকে ঘটনাটি কি হলো জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান নাই আমি একা কিছু করতে পারব না। আপনাদের কি করার আছে আপনারা করতে পারেন। এক পর্যায়ে মেয়ের দাদি আজ বৃহস্পতিবার সকালে নাতনিকে নিয়ে থানায় হাজির হয়ে মৌখিক অভিযোগ দেয়। অভিযোগের বিষয়ে শহিদের চাচা ইউপি সদস্য ফারাজের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে গেলেও পরে বলেন ঘটনাটি আমরা সমাধানের চেষ্টা করছি। থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, আমি মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে ঘনটাস্থলে পাঠিয়েছি। খোঁজ নিয়ে জানা গেছে, আকরামের কন্যা শ্রীমন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী জানান, গত ২ দিন ধরে ছাত্রীটি স্কুলে আসেনি। ঘটনার পর থেকে শহিদ পলাতক রয়েছে।