• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

সিসি নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল সরকারি হাসপাতালে আগামীকাল (১৭ মার্চ) রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে শুক্রবার সারাদেশে সকাল সাড়ে ৮ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সব সরকারি হাসপাতালে এই চিকিৎসা সেবা দেয়া হবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেয়া হবে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সকল সরকারি হাসপাতাল/ক্লিনিক ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ বহি:বিভাগ খোলা রাখা এবং জরুরি ও ইনডোর সেবা যথানিয়মে সার্বক্ষণিক চালু রাখতে হবে।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল সরকারি হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ