• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নির্মাণাধীন র‌্যাবের কার্যালয়ে বোমা হামলায় আত্মঘাতী নিহত

ঢাকা: রাজধানীর উত্তরার আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে বোমা বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় বোমা বহনকারী নিহত হয়েছে। এছাড়াও ওই ক্যাম্পের ২ র‌্যাব সদস্য আহত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে নারীসহ পাঁচ জনের মৃত্যুর পর দিনই এই ঘটনা ঘটলো।
আজ শুক্রবার জুমার নামাজের আগে এই ২০-২৫ বছর বয়সী একজন যুবক এই হামলা ঘটিয়েছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘হামলায় একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত জানি না।’
র‌্যাবের এই স্থায়ী কার্যালয় প্রাচীর দিয়ে ঘেরা। সেই প্রাচীরের ভিতরে ঢুকে কিভাবে বোমা হামলা হয়েছে, এ বিষয়ে র‌্যাবের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি।
এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১ এর ডিউটি অফিসার বলেন, ‘বেলা একটা ১০ এর দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে খবর পেয়েছি আমাদের একজনও এতে আহত হয়েছে। তাকে সম্মেলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। আত্মঘাতী হামলাকারীও নিহত হয়েছে।’
স্থানীয়রা জানান, আশকোনায় হাজী ক্যাম্পের পাশেই র‌্যাব কার্যালয়ের সামনে একজন ব্যক্তি ভেতরে ঢুকার চেষ্টা করছিল। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটকে পরিচয় জানতে চাইলে তার গায়ে বাঁধা  বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। এ সময় সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।
র‌্যাবের ধারণা, ওই ব্যক্তি ভেতরে গিয়ে বড় ধরনের নাশকতার চেষ্টা করছিলেন। কিন্তু তড়িৎ ব্যবস্থা নেয়ায় ঠেকানো গেছে এই অপচেষ্টা। হামলার পর পর আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য ঘটনাস্থলটি ঘেরাও করে রেখেছে।
আশকোনায় যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছে, তার কিছু দূরেই গত ডিসেম্বরে একটি জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছিল পুলিশ। সেদিন ওই আস্তানা থেকে বের হয়ে এক নারী আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এতে তিনি নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ