দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল, হাসপাতাল, কারাগার ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর একাডেমী স্কুল মাঠ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নেতৃত্বে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কেক দিবসের সূচনা করেন।
র্যালিতে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলম, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন চত্বর বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব’র নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীবৃন্দ, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের নেতৃত্বে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ শাখার নেতাকর্মীবৃন্দ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েসন (বিএমএ) দিনাজপুর শাখার নেতৃবৃন্দ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর কলেজিয়েট গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), দিনাজপুর আদর্শ কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
হামদর্দের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ দিনাজপুর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শুক্রবার সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত গরিব, অসহায় ও দুঃস্থ রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং শিশুদের শরবতে রুহ আফজা পান করানো হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আমির উদ্দীন রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং শিশুদের শরবতে রুহ আফজা পান করানো কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় হামদর্দ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. ফজলে এলাহী বাবু, হামদর্দ দিনাজপুর শাখার মেডিকেল অফিসার হাকিম মো. আনোয়ার হোসেন, সহকারী মেডিকেল অফিসার হাকিম লাকী পারভীনসহ হামদর্দের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থ রোগির মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান এবং শিশুদের শরবতে রুহ আফজা পান করানো হয়।
হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে শুক্রবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ক্রমান্বয়ে পুস্পমাল্য অর্পণ করেন শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, ডরমিটরিসমূহ, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটেন। পরে দিবসের তাৎপর্যের উপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এস. এম. হারুন-উর-রশীদ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. মো. ফজলুল হক, কর্মকর্তাদের পক্ষে কৃষিবিদ মো. ফেরদৌস আলম, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষে ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মামুনুর রশীদ, মারুফ হোসেন, কর্মচারীদের পক্ষে মো. পারভেজ হোসেন প্রমূখ।
এ সময় ভিসি ড. মু. আবুল কাসেম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্রমুক্ত একটি সমৃদ্ধ জাতি গড়ার পথে বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনা জনহিতৈষী পদক্ষেপ, উন্নত রাষ্ট্রচিন্তা, স্থিতিশীল অর্থনীতি, মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার মাধ্যমে দেশকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আমরা ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালী করার আহবান তিনি।
এর আগে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযেগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। আলোচনাসভা শেষে ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়। বাদ জুমা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা ও বিশেষ মোনাজাত করা হয়।