• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম শহরের গড়ের পার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। পৌর এলাকার গড়ের পারের বুলেট ভিলায় ৩ তলা ভবনের নির্মাণ কাজ চলাকালীন সময়ে শনিবার (১৮ মার্চ) সকালে দেয়াল ধসে পড়লে ৩ শ্রমিক চাপা পড়ে। আহতরা হলেন- আমিনুল ইসলাম (৩৫), মর্জিনা বেগম (২৫) ও আয়েশা বেগম (৩০)।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শ্রমিকদের উদ্ধার করে। গুরুতর আহত শ্রমিকদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পৌর কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়াই ভবনটির নির্মাণ শুরু করে সআম্প বিক্রেতা আবুল কাশেম। দুর্ঘটনার পর পৌরসভার পক্ষ থেকে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ