• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

পার্বতীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

SAMSUNG CAMERA PICTURES

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের সৈয়দপুর-ফুলবাড়ি বাইপাস সড়কে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ফুলবাড়ি অভিমুখে পাথর বোঝাই ট্রাকের সাথে ও সৈয়দপুরগামী পান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার হানিফ শেখ নিহত হয়।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে পান বোঝাইকৃত ট্রাকের হেলপার হানিফ ঘটনা স্থলেই মারা যায়। তবে ট্রাকের ড্রাইভার শহিদুল গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চালক শহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত হানিফ রাজশাহীর পবা উপজেলার কাপাসিয়া পশ্চিম পাড়া চৌমহনী হাসেম শেখের ছেলে এবং চালক সহিদুল রাজশাহী মাছকাটাখালি এলাকার সুখচানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ