• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরলে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জনের মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপর জেলার বিরল উপজেলার বিজোড়া ও পলাশবাড়ী ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০ চেয়ারম্যান প্রার্থীসহ ১০৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৬ এপ্রিল এ দু’টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিরল উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জেবুন্নেছা শাম্মী জানান, সোমবার (২০ মার্চ) বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দু’টি ইউনিয়নে  চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৬৯ জন ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন (আওয়ামীলীগ), উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ (বিএনপি), আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র), সামজুজ্জামান (জাপা),  মো. সহিদুল ইসলাম সহিদ (স্বতন্ত্র)। এছাড়া সাধারণ আসনের সদস্য পদে ৩৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে ১১নং পলাশবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান (স্বতন্ত্র), মো. খাইরুল ইসলাম খোকন (আওয়ামীলীগ), ইউনিয়ন বিএনপি’র সদস্য মো. মোশারফ হোসেন (বিএনপি), সাবেক চেয়ারম্যান মো. আসলাম কাদির রয়েল (স্বতন্ত্র) ও মো. আব্দুস শুকুর (স্বতন্ত্র)। এছাড়া ওই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ২১ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের, ২৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজোড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫১৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬৯৯ ও মহিলা ভোটার ৭৪৬৬ জন। অপরদিকে পলাশবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১০৪৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ৫৪০৩ জন ও মহিলা  ভোটার ৫০৫৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ