• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

চিরিরবন্দরে দোকানঘরে আগুনে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরে বিদ্যুতের শট সার্কিটের আগুনে ৯টি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার বেলতলী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পাহারাদার সিরাজুল ইসলাম ও দোকান মালিক আইনুদ্দিন জানান, ওই সময় বাচ্চু নামক এক হোটেল মালিকের হোটেলে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগে ঘরে রক্ষিত কাপড়ে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আশেপাশের ৯ টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা পার্বতীপুর দমকল বাহিনীকে সংবাদ দিলে তারা এসে আরও ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল বাহিনীর ইনচার্জ অমল চন্দ্র জানান, বাচ্চুর হোটেলের আনুমানিক ১ লাখ টাকা, আলম দর্জির ১ লাখ টাকা, মোস্তফার মুদি দোকানের ৫ লাখ টাকা, সাগরের মুদি দোকানের আড়াই লাখ টাকা, আমিন উদ্দিনের বেকারী দোকানের দেড় লাখ টাকা, মোস্তাকিমের পান স্টোর দোকানের ২৫ হাজার টাকা, আইনুদ্দিন বাবুর কাঁচামাল দোকানে ৭০ হাজার, নাজমুল মেকারের দোকানের ৩০ হাজার টাকা ও আতাউর বাটালের শাকের বীজের দোকানের ২০ হাজার টাকার মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, থানার অফিসার ইনচাজ মোঃ হারেসুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দিন শাহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সরকারী অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেছেন।
এদিকে একইদিন সন্ধ্যায় হঠাৎ প্রবল ঝড়ে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিনশেডের ২ টি কক্ষ ও হাজির মোড়, বিন্যাকুড়ি বাজারে ,কারেন্টহাট বাজারের বেশকিছু দোকানঘর ভেঙ্গে যায় এবং দিনাজপুর –পার্বতীপুর সড়কে বেকিপুল নামক স্থানে রাস্তার উপর কাঠাল গাছ ভেঙ্গে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায় ৪ ঘন্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ