• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে বিশ্ব পানি দিবস পালিত

সিসি নিউজ: অচল নদী সচল কর বাংলাদেশকে রক্ষা কর এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারী সৈয়দপুরে পালিত হল বিশ্ব পানি দিবস। ২২ মার্চ সকালে সৈয়দপুর উপজেলা চত্ত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মুসা জঙ্গি, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনক জাহান রেনু, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী সম্প্রসারন কর্মকর্তা মাহবুব আলম বসুনিয়া, সৈয়দপুর জনস্বাস্থ্য উপ-পরিচালক আঃ গফুর তালুকদার, সৈয়দপুর পাউবো কর্মকর্তা আব্দুস শহীদ, পানি উন্নয়ন বোর্ডের সেকশনাল অফিসার আমিনুল হক বিশ্বাস ও উচ্চমান সহকারী কর্মকর্তা বলোরাম রায় প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর নীলফামারী।
সভায় বক্তারা গ্রামগঞ্জের নদী-নালা, খাল-বিল আবর্জনা মুক্ত করে এগুলোকে সচল করে ব্যবহারের উপযোগী করে বাংলাদেশের উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ