• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মোবাইল টাওয়ার থেকে নিঃসৃত বিকিরণ জনস্বাস্থ্যের জন্য হুমকি

সিসি নিউজ: বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর টাওয়ার থেকে মাত্রাতিরিক্ত বিকিরণ নিঃসৃত হয়- এই মর্মে প্রমাণ পেয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত এই বিকিরণ বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এই জন্য দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোন অপারেটর কর্তৃক স্থাপিত বেস ট্রান্সিভ স্টেশন (বিটিএস) সমূহ পরীক্ষাপূর্বক বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার মধ্যে বিকিরণ নামিয়ে আনতে বিটিআরসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে ওই বিশেষজ্ঞ কমিটি।
আজ বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রতিবেদন উপস্থাপন করেন। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিয়মিতভাবে সকল মোবাইল অপারেটরের বিটিএস এর বিকিরণ মনিটরিং করার জন্য বিটিআরসিকে বলা যেতে পারে। এছাড়া বিটিএস স্থাপন এবং টাওয়ার থেকে বিকিরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা বা গাইডলাইন অতিসত্বর প্রণয়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে বলা যেতে পারে।
এই বিষয়ে বিটিআরসি কী ব্যবস্থা নিয়েছে তা আদালতকে ২৮ মার্চের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে। এই সময় আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ