• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মিষ্টি মরিচের শুটিংয়ে হানিফ সংকেত

বিনোদন ডেস্ক: বাংলাদেশের বিখ্যাত ম্যাগাজিন ও বিটিভির ইত্যাদি অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত ময়মনসিংহের মুক্তাগাছায় ঘোগা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে কোরিয়ান ফার্ম সেহার কার্যক্রম নিয়ে শুটিং করেছেন। বুধবার এ শুটিং অনুষ্ঠিত হয়।
শুটিংকালে মুক্তাগাছা এমপি সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, ইউএনও জুলকার নায়ন, ওসি আখতার মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার কোম্পানি সেহা বাংলাদেশ মুক্তাগাছা শহর থেকে ৬ কিলোমিটার দূরে ঘোগা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ১৯৯৮ সাল থেকে চাষাবাদ করে আসছে। এখানকার উৎপাদিত কোরিয়ান মরিচের দাম প্রতিকেজি ১ হাজার টাকাও অধিক। স্বাদে সামান্য মিষ্টি এই মরিচের একমাত্র ক্রেতা বাংলাদেশে বসবাসকারী কোরিয়ান নাগরিক।
মুক্তাগাছায় মরিচের পাশাপাশি তারা ৩ একর জমিতে চাষ করেছেন শাক সবজি আলু, বেগুন, পটল, লাউ, ডাটা, ঢেরশ, মিষ্টি কুমড়া প্রভৃতি ফসল। মুক্তাগাছায় উৎপাদিত শাক সবজি কোরিয়ান নাগরিকদের চাহিদা মেটাতে এখানে উৎপাদন করে ঢাকায় রপ্তানি করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ