দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ২৩ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে দিনাজপুর পতাকা উত্তোলন উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে স্থানীয় বাহাদুর বাজারে জেলা জাগপার অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পতাকা উত্তোলন কমিটির আহবায়ক আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না বলেন, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশনায় তদানিন্তন ছাত্রলীগ নেতা শফিউল আলম প্রধান ৭১’র ২৩ মার্চ দিনাজপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। দিনাজপুরবাসিসহ সারা দেশের মানুষের জিজ্ঞাসা, স্বাধীনতার ৪৬ বছর পর আমাদের প্রাপ্তি কি? গনতন্ত্রকে বুটের তলায় পিষে ফেলা হয়েছে, আকাশে শকুনের ছায়া, সীমান্তে নির্মমভাবে বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে। এখন আমাদের পতাকা আছে কিন্তু স্বাধীনতা ও মানবাধিকার নেই। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র এনেছি। এই স্বাধীনতা রক্ষায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই।
পতাকা উত্তোলন উদযাপন কমিটির সদস্য সচিব মো. শাহজাহান খোকন’র সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতাকা উত্তোলন কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. নুরুন নবী, সদস্য সৈয়দ ইমরুল কায়েস রুপম, মো. রফিক, মাসুদ পারভেজ, মো. মাজেদ, রাজু আহমেদ, মাসুদ রানা, আবেদ হোসেন চুন্নু, রুবেল প্রমূখ।