• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

পাঁচবিবিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: গ্রীনিজ বুকে নাম লিখতে হয়তবা নাই পারলাম শুরু করেছি হয়তবা আমাদের পরবর্তী প্রজন্মরা এরকম ব্যাতীক্রম ধর্মী আয়োজনের প্রসার ঘটিয়ে একদিন ঠিকই গ্রীনিজ বুকে স্থান করে নিবে এমন মন্তব্য করেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য সচিব মোজাফ্ফর হোসেন সাজা। বৃহস্পতিবার সকাল ১০ টায় পাঁচবিবি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। উপজেলা প্রশাসন, পৌর সভা ও পাঁচবিবি সতায়ু ফিটনেস্ ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিরা।
পাঁচবিবি স্টেডিয়াম থেকে শুরু করে মিনি এ ম্যারাথনে অংশ গ্রহনকারি প্রায় ১ হাজার প্রতিযোগিরা ১০ কিমি রাস্তা দৌড়ে আবারও স্টেডিয়ামে এসে শেষ করেন।

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের অর্থ প্রদান
পাঁচবিবি উপজেলার পিছিয়ে পড়া হত-দরিদ্র আদিবাসী ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উদ্বোবদ্ধ করতে ব্র্যাক আইডিপি উন্নয়ন সমন্বয় কর্মসুচীর আওতায় শিক্ষা সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি ব্র্যাক সেন্টারে শিক্ষার্থীদের মাঝে এ সহায়তা প্রদান করেন সন্তোষ গাজার চেয়ারম্যান পাঁচবিবি ব্র্যাক আইডিপি শিক্ষা কমিটি ও ব্র্যাক আইডিপির জয়পুরহাট জেলা ব্যবস্থাপক রবার্ট মার্ডী।জেলা ব্যবস্থাপক মার্ডী বলেন উপজেলায় পর্যায় ক্রমে মোট ১২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে আজ ২৫ জনকে প্রথম পর্যায়ে ৮০ হাজার টাকা প্রদান করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ