• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

সিসি নিউজ: ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল বাহিনী।

দমকল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান গন মাধ্যমকে বলেছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও জানিয়েছেন আগুন লাগার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটিকে পাঁচদিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

তিনি জানিয়েছেন ১৩ তলায় যেখানে আগুন লেগেছিল সেখানে ইলেকট্রিকের তার থেকে আগুন লেগে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, দমকল বাহিনী বাইরে থেকে হোস পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী পরিচালক আজাহারুল ইসলাম জানিয়েছেন, যে ফ্লোরটিতে আগুন লেগেছে সেখানে মূলত বৈদেশিক মূদ্রা বিষয়ক দফতরের কাজ কর্ম হয়। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো পরিষ্কার কোন ধারণা পাওয়া যায় নি। বাংলাদেশ ব্যাংকের পিছনের ভবনের ১৪তলার আগুন নিয়ন্ত্রণে।

এর আগে, রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনের ভবনের ১৪তলায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ