• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

ময়মনসিংহে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১০

সিসি নিউজ: ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল। ভোররাতে রাস্তার উপর ট্রাকটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে গিয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে ৩ জন নারী, ৩ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করার পর একজন মারা যান।

ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ