• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে জঙ্গিরা

সিসি নিউজ: শুক্রবার ভোরে সিলেটের শিববাড়ি এলাকায় যে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ তার ভেতর থেকে কয়েকজনকে ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিতে শোনা গেছে। পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই তারা এই আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। আতিয়া মহল নামের পাঁচতলা বাড়িটির নিচ তলায় জঙ্গিরা অবস্থান করছে এবং তারা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ওই বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। কয়েকটি বাড়ি থেকে অধিবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত প্রায় সাড়ে ৪টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটির সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে।

আতিয়া মহল নামের বাড়িটি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ওই বাসার আশপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ