• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

সোয়াত পাঠান, সময় কম

সিসি নিউজ: ‘তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’ পুলিশের আত্মসমর্পণের আহ্বানে জবাবে এই কথা বলছেন সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার ভেতরে থাকা ‘জঙ্গিরা’। ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
বৃস্পতিবার দুপুর দেড়টার পরে সন্দেহভাজন এক নারী জঙ্গি চিৎকার করে এসব কথা বলেন। এর আগে জঙ্গিদের উদ্দেশ করে হ্যান্ড মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানান ঘটনাস্থল ঘিরে রাখা পুলিশ সদস্যরা। তাদের বলতে শোনা যায়, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।’
এদিকে সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবে। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আছিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ