দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নানা আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ সব আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনী ও দেশাত্ববোধক সঙ্গীত।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসন আয়োজনে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। পরে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মাসুদ রানা, দিনাজপুর মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্তঘোষ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সফিকুল হক, দিনাজপুর চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুলতানা বুলবুল, সাধারন সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ্ জেমী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা।
এ ছাড়া অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতি, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, শহর মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন গণহত্যা দিবস পালন করে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনী ও দেশাত্ববোধক সঙ্গীতের আয়োজন করা হয়।
এদিকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কাহারোল কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধ নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোপেশ চন্দ্র রায়, কাহারোল থানার ওসি মো. মনসুর আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।