• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দিন ব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।  রোববার ভোর ৫টা ৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচির সূচনা ঘটে। এরপর শহরের স্বাধীনতা স্মৃতি অম্লানে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি তার সহযোগী সংগঠন, জাতীয় পাটি তার সহযোগী সংগঠন, সিপিবি তার সহযোগী সংগঠন, নীলফামারী সরকারী কলেজ, নীলফামারী পৌরসভা, সচেতন নাগরিক কমিটি, উদীচী শিল্পি গোষ্ঠি, নীলসাগর গ্রুপসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। শেষে সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা সপালন করা হয়।
সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বিকেলে সেখানে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল, ক্রিকেট  ও লাঠি খেলা।
বিকালে নীলফামারী জেলা শিশু একাডেমী  শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে নীলফামারী সরকারি মহিলা কলেজের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। বিকেলে সেখানে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ( জেলা প্রশাসক জকীর হোসেনের স্ত্রী) নাহারিন আক্তার।
এসময় কলেজের অধ্যক্ষ নূরে আক্তার নার্গিস রেজোয়ানা বেগমের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা মহিলালীগের সভানেত্রী রাবেয়া আলীম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সাবেক ভাইস চেয়ারম্যান দৌলত জাহান প্রমুখ। অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলায় পালিত হয়েছে দিবসটি।
মুক্তিযোদ্ধা সংবর্ধনা:
নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠানে, বিশেষ অতিথি জেলা পরিষদের  চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শেখ মুহাম্মদ বেলায়েত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেকের হাতে একটি করে ক্রেস্ট তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ