• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডুমুরিয়ায় বাস খাদে, নিহত ৪

খুলনা: খুলনার ডুমুরিয়ায় একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ২০ জন।

খুলনা-সাতক্ষীরা সড়েকের ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় রবিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ডুমুরিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে সাতক্ষীরার হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা ফরিদপুরের ওড়াকান্তির মেলা থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ফিরছিলেন। ঘটনাস্থলে বাসটি একটি মটর সাইকেলকে ওভারটেক করতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থল থেকে যে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- কৃষ্ণ পদ মন্ডল, রাজের সরদার, লাল্টু সরদার ও গোলম মিস্ত্রি। তাদের সকলের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। আহত ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুভাষ বিশ্বাস আশঙ্কা প্রকাশ করেছেন যে আরো অনেকের মরদেহ বাসের ভিতরে আটকা পড়ে থাকতে পারে। এ প্রতিবেদন লেখা পযর্ন্ত দমকল এবং স্থা্নীয়দের সহয়তায় বাসটি উদ্ধারে তৎপরতা চলছিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ