• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

সৈয়দপুরে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা

সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুরে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন না করায় ভ্র্যাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানের জরিমানা করেছেন। ২৬ শে মার্চ বিকালে ভ্র্যাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মাহবুব উল ইসলাম ৫ প্রতিষ্ঠানের ২০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করেন এবং সর্তক করে দেন। জরিমানা প্রাপ্তরা হলো- সৈয়দপুর শহীদ ডাঃ জিকরুল হক সড়কের সৈয়দপুর রেষ্ট হাউস ও এসএ প্লাজার আশরাফের প্রতিষ্ঠানে ছেঁড়া পতাকা থাকায়, সঠিক নিয়মে পতাকা না লাগায় এবং সরকারী নির্দেশনা না মানায় একই সড়কে অবস্থিত খালেদ মার্কেটে ন্যাশনাল টিভি শো-রুমের, বাটা সু কোম্পানির ডিলার ও বঙ্গবন্ধু সড়কে অবস্থিত রাজু ফার্নিচার দোকানের জরিমানা করে সর্তক করে দেওয়া হয়। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মাহবুব উল ইসলাম জানান, স্বাধীনতা দিবসে সরকারী নির্দেশনা না মানায় ওই সব ব্যবসায়ী প্রতিষ্ঠানের জরিমানা করে সর্তক করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ